বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে হুমকি দিচ্ছে প্রতারক চক্র: ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে ইমেইলের মাধ্যমে চাঁদা দাবি করে হুমকি দিচ্ছে একটি প্রতারক চক্র বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ডিবিপ্রধান বলেন, প্রতারক চক্রটি চীন, পাকিস্তান ও তুরস্কসহ চারটি বিদেশি দূতাবাস এবং বেশ কয়েকটি সরকারি দপ্তরে এ ধরনের হুমকিমূলক ইমেইল পাঠিয়েছে।
তিনি বলেন, প্রতারক চক্রটি ইমেইলে সাধারণ মানুষের বিকাশ নম্বর ব্যবহার করছে। যাদের বিকাশ নম্বর এসব ইমেইলে দেওয়া হয়েছিলো, তেমন তিন-চারজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম। তারা এ বিষয়ে কিছুই জানে না।
শফিকুল ইসলাম বলেন, আমাদের প্রাথমিক ধারণা- এটি কেবল চাঁদাবাজির চেষ্টা নাও হতে পারে। বিদেশি রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনগুলোর মধ্যে আতঙ্ক তৈরি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাও এই চক্রের উদ্দেশ্য হতে পারে।

ঢাকায় চীনা দূতাবাসে হামলার হুমকি, তদন্তে গোয়েন্দা সংস্থা