এক দেশকে খুশি করতে জুলাই জাদুঘরে কাটছাঁট: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

একটি বিশেষ রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান কাটছাঁট করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রবিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সীরাতুন্নবী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ অভিযোগ করেন তিনি।
জামায়াত আমির বলেন, ৫ আগস্টের পর জনগণ ভেবেছিল ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে। ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা থেকে বিরত না থাকলে দেশের মানুষ আওয়ামী লীগের মতোই তাদের বিতাড়িত করবে।
তিনি বলেন, একটি বিশেষ দেশকে খুশি করতে জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ অনেক উপাদান সরিয়ে ফেলা হয়েছে। ফেলানীসহ বিভিন্ন ভুক্তভোগীর স্মৃতি বাদ দিয়ে নির্দিষ্ট একটি দলের স্মৃতি সংরক্ষণ করা হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, সভ্য দেশের অন্যতম মাপকাঠি পাসপোর্ট সূচক। তাতেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। দেশের নাগরিকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সেমিনারে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনম রফিকুর রহমান মাদানীর সভাপতিত্বে বক্তব্য দেন অন্তর্বর্তীকা সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম বুলবুল, ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জ্বালানি সংকটে ছাঁটাই হয়েছে ২০ হাজার শ্রমিক: গোলাম পরওয়ার