শিরোনাম

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার শর্ত মানতে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার শর্ত মানতে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নীতি কঠোরভাবে মেনে চলার তাগিদ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ক্লাস ফাঁকি দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানকে না জানিয়ে পড়ালেখা বন্ধ করা কিংবা হঠাৎ করে কোর্স ছেড়ে দিলে বাতিল হয়ে যেতে পারে শিক্ষার্থী ভিসা। শুধু তা-ই নয়, এতে করে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নতুন কোনো ভিসা পাওয়ার সুযোগও চিরতরে হাতছাড়া হতে পারে।

শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় এ তথ্য জানায় মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, শিক্ষার্থীরা যেন যুক্তরাষ্ট্রে তাদের আইনি অবস্থান বজায় রাখতে সব সময় ভিসার সব নিয়ম-কানুন অক্ষরে অক্ষরে মেনে চলেন। কোনো শিক্ষার্থী যদি শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে পড়ালেখা থেকে সরে দাঁড়ান কিংবা ক্লাসে টানা অনুপস্থিত থাকেন, তবে তার বর্তমান ভিসা বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হতে পারে।

এ নিয়ম লঙ্ঘনের প্রভাব কেবল বর্তমান স্টুডেন্ট ভিসার ওপরই পড়বে না, বরং পরবর্তী সময়ে নতুন কোনো প্রয়োজনে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা আবারও পড়ালেখার উদ্দেশ্যে ভিসার আবেদন করলেও তা নাকচ হয়ে যাওয়ার প্রবল ঝুঁকি থাকবে। তাই যেকোনো ধরনের আইনি জটিলতা এড়াতে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিজ নিজ ভিসা স্ট্যাটাস হালনাগাদ ও বৈধ রাখার বিষয়ে সব সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

/এমএকে/