চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগ্রহী ভর্তিচ্ছুদের পরীক্ষায় অংশ নিতে আগামী ১৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে আগামী ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৩০ জানুয়ারি থেকে।
রবিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস. এম. আকবর হোছাইন সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও বি২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৩০ জানুয়ারি, ‘বি’ ইউনিটের ৫ ফেব্রুয়ারি, ‘সি’ ইউনিটের ২৯ জানুয়ারি এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ‘বি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, ‘বি২’ উপ-ইউনিটের ৪ ফেব্রুয়ারি এবং; ‘ডি১’ ইউনিটের পরীক্ষা হবে ৮ ফেব্রুয়ারি।
বিষয়টি নিশ্চিত করে ডেপুটি রেজিস্ট্রার এস. এম. আকবর হোছাইন বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৩০ জানুয়ারি থেকে শুরু হবে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

চবিতে জুলাই চিত্রকলা প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা