ইসরায়েলি কারাগারে স্বাস্থ্য সংকটে গর্ভবতী ফিলিস্তিনি বন্দিরা

সিজেডএন ডেস্ক

ইসরায়েলের ড্যামন কারাগারে বন্দি অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারীরা চরম স্বাস্থ্যঝুঁকি ও মানবেতর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বন্দিদের প্রয়োজনীয় চিকিৎসা, পুষ্টিকর খাবার, উপযুক্ত পোশাক এমনকি ব্যক্তিগত পরিচ্ছন্নতার সরঞ্জামটুকুও দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ৫ মাসের অন্তঃসত্ত্বা ও দুই সন্তানের জননী মানার ইব্রাহিম কারাজা ৮ জুলাইয়ের পর থেকে আর কোনো গর্ভকালীন শারীরিক পরীক্ষা করানোর সুযোগ পাননি। প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে তিনি তীব্র চুলকানি ও ত্বকের ক্ষতজনিত সমস্যায় ভুগছেন। আটকের আগে মানারের ওজন ছিল ৬০ কেজি। কিন্তু কারাবাসের প্রথম ২০ দিনেই কমে ৫৪ কেজিতে দাঁড়ায়। পরবর্তী সময়ে ওজন কিছুটা বেড়ে ৫৭ কেজি হলেও গর্ভাবস্থায় দরকারি পুষ্টির অভাবে তার স্বাস্থ্য নিয়ে তীব্র শঙ্কা দেখা দিয়েছে। কারাগারে পরিবেশন করা খাবার অত্যন্ত নিম্নমানের এবং একজন গর্ভবতী নারীর শারীরিক চাহিদা পূরণে একেবারেই অক্ষম।
একই ধরনের শারীরিক ঝুঁকিতে রয়েছেন অপর বন্দি দানা জুদেহ। সেপ্টেম্বরে গর্ভাবস্থার নবম মাস শুরু হবে তার। সঠিক পরিচর্যা ও চিকিৎসা ছাড়া এ চূড়ান্ত সময়ে তার শারীরিক অবস্থা কেমন থাকবে তা নিয়ে উদ্বেগে রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
উদ্ভূত পরিস্থিতিতে অন্তঃসত্ত্বা বন্দিদের জন্য জরুরি ভিত্তিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতার সামগ্রী দেওয়ার জোর দাবি জানিয়েছে প্রিজনার্স মিডিয়া অফিস। পাশাপাশি মানার কারাজার ত্বকের রোগের অবলিম্বে যথাযথ চিকিৎসা এবং হাসপাতালে রেখে তার গর্ভকালীন অবস্থা নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সূত্র: আল জাজিরা

ফিলিস্তিনিদের জন্য নতুন ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল 