যুদ্ধবিরতিতে নতুনভাবে অস্ত্রসজ্জিত হচ্ছে মার্কিন বাহিনী

সিটিজেন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে এই সাময়িক বিরতির সময়েও মোটেও হাত গুটিয়ে বসে নেই মার্কিন সামরিক বাহিনী। এ সময়টিকে কাজে লাগিয়ে তারা নিজেদের নতুন করে অস্ত্রসজ্জিত ও যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত করছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুদ্ধবিরতির সুযোগে মার্কিন সেনারা নিজেদের সরঞ্জাম মেরামত ও আধুনিকায়নের পাশাপাশি পুনরায় অস্ত্রসজ্জিত হওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। সেন্টকম আরও নিশ্চিত করেছে, মার্কিন সেনারা সব সময় যেকোনো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত থাকে। এক সংবাদ সম্মেলনে সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্কিন সামরিক বাহিনী বর্তমানে তাদের ভবিষ্যৎ রণকৌশল ও কর্মপদ্ধতি নতুনভাবে সাজাচ্ছে।
ব্র্যাড কুপার দাবি করেন, বিশ্বের অন্য কোনো সামরিক বাহিনী তাদের মতো এত দ্রুত পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না। তিনি জানান, যুদ্ধবিরতির এ শান্ত সময়ে মার্কিন বাহিনী নিজেদের আরও সুসংগঠিত করার কাজটিই মনোযোগ দিয়ে করছে। গুরুত্বপূর্ণ এ সংবাদ সম্মেলনে সেন্টকম কমান্ডারের সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও উপস্থিত ছিলেন।
সূত্র: আল জাজিরা