বিমান হামলায় ইরানে আরও ৪ জন নিহত

বিমান হামলায় ইরানে আরও ৪ জন নিহত
আন্তর্জাতিক জার্নাল

ইরানের দক্ষিণ অঞ্চলে এক বিমান হামলায় চারজন নিহত হয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। রবিবার (৪ এপ্রিল) ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নিয়ন্ত্রণাধীন বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ দাবি জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশের পার্বত্য এলাকায় হামলায় তিনজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।
পরে প্রদেশটির ডেপুটি গভর্নর ফাত্তাহ মোহাম্মদী জানান, হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
ইরানি কর্মকর্তাদের দাবি, দক্ষিণ ইরানের যে এলাকায় মার্কিন যুদ্ধবিমানের ক্রু নিখোঁজ হয়েছিলেন, সেখানেই বিমান হামলার ঘটনাটি ঘটে। তবে নিখোঁজ মার্কিন ক্রুকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযানে সঙ্গে হামলার ঘটনাটির সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, আইআরজিসির সেনারা মার্কিন একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের নিখোঁজ ক্রুর সন্ধান পেতে ড্রোনটি ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করা হয়।
আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় ইসফাহান প্রদেশে একটি মার্কিন ড্রোন বিধ্বস্ত হয়েছে।
তবে ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। বিমান ভূপাতিত হওয়ার পর ওই ক্রু প্রায় দুই দিন ইরানি কর্তৃপক্ষের নজর এড়িয়ে ছিলেন। পরে মার্কিন বাহিনী তাকে খুঁজে বের করে উদ্ধার করে। রাতের অন্ধকারে পরিচালিত এই উদ্ধার অভিযান শেষে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে।
উল্লেখ্য, ভূপাতিত হওয়া ওই যুদ্ধবিমানের পাইলটকে আগেই উদ্ধার করা হয়েছিল।