শিরোনাম

হাম ও উপসর্গে প্রাণহানি ৮০০ ছাড়ালো

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
হাম ও উপসর্গে প্রাণহানি ৮০০ ছাড়ালো
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৬ শিশু। পাশাপাশি নতুন করে সংক্রমিত হয়েছে ১ হাজার ৩৭ জন। এতে করে গত চার মাসে অর্থাৎ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত- হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা পৌঁছেছে ৮০৩ জনে। বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ শিশুর কেউই নিশ্চিত হামে আক্রান্ত ছিল না। তাদের সবারই মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। তবে নতুন আক্রান্তদের মধ্যে ১৩৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে এবং বাকি ৯০৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। এ সময়ে নতুন করে ৮৩৪ জন শিশু হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫২ জনে, যার মধ্যে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৮৪১। এই চার মাসে উপসর্গজনিত কারণে মোট ৭০৮ শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৫ শিশুর মৃত্যু হয়। পুরো সময়কালে মোট ১ লাখ ৩ হাজার ৭৮ জন শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৯ হাজার ২৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

/এমএকে/