সাভারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০ শিক্ষার্থী

জবি প্রতিনিধি

সাভারের ভূমদক্ষিণ বাসস্ট্যান্ড বাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি শিক্ষার্থীবাহী বাসে অটোচালক ও তার সহযোগীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক তারেক বিন আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিকালে জবির শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সাভারের ভূমদক্ষিণ বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে সেখানে একটি অটোরিকশার চালকের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসটি ঘটনাস্থল থেকে চলে যায়।
পরে বাসটির পেছনে থাকা ‘কালিগঙ্গা’ নামে বিশ্ববিদ্যালয়ের আরেকটি বাস ঘটনাস্থলে পৌঁছালে ওই অটোচালক কয়েকজন লোকজন নিয়ে বাসটিতে হামলা চালায়। এ সময় বাসে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এতে বাসের চালক ও ১০ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে এক শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
জবির পরিবহন পুলের প্রশাসক তারেক বিন আতিক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এতে চালকসহ আমাদের প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

জবিতে হামলার নেপথ্যে কি টেন্ডার দ্বন্দ্ব