শিরোনাম

দেশে ৬ মাসের হামের টিকা মজুত আছে: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দেশে ৬ মাসের হামের টিকা মজুত আছে: মন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

দেশে হামের টিকা ৬ মাসের মজুত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হামের টিকা নিয়ে আতঙ্কিত না কিছু নেই। আগামী ছয়মাস হামের টিকাদানে সমস্যা হবে না। আর স্বাস্থ্য খাতের লোকবল সমস্যা নিরসনে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসকদের নিরাপত্তার জন্য সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ১০জন সশস্ত্র আনসার নিয়োগ দিবে সরকার।’

এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনের সহযোগিতায় দেশে যৌথ সার্জিক্যাল ক্লিনিক ও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

/এফআর/