হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ২৩: ৩৩

দেশে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সরকারি হিসাব মতে, গত ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত দুই মাসে হাম সন্দেহে দেশে প্রাণ হারিয়েছেন মোট ৩৮৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৪০৫ জন রোগীকে হামাক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯১১ জনে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে দুই মাসে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫৬ জনে। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে কারও মৃত্যু হয়নি, যদিও এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে মোট ৭৫ জন মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে হাসপাতালের সার্বিক পরিস্থিতি উল্লেখ করে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৮৬৮ জন। তবে আক্রান্তদের সুস্থতার হারও আশাব্যঞ্জক। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা শেষে একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৮ হাজার ৯৮০ জন রোগী।

/এমএকে/

হামের বিস্তারে বিপর্যস্ত জাতি