হরমুজ প্রণালিতে সন্দেহজনক নৌ-মাইন শনাক্ত, ওমানের জরুরি সতর্কতা

সিটিজেন ডেস্ক

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ-মাইনের মতো সন্দেহজনক ভাসমান বস্তু শনাক্তের পর ওমান জলসীমায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রণালির ইনশোর ট্রাফিক জোনের পশ্চিমে ওমানের নিজস্ব জলসীমায় এ বস্তুটি দেখা গেছে।
উদ্ভূত পরিস্থিতিতে ওই অঞ্চলে চলাচলকারী সব ধরনের বাণিজ্যিক জাহাজ, নাবিক এবং জেলেদের যেকোনো সন্দেহজনক বস্তু থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সমুদ্রে এমন কোনো বস্তু চোখে পড়লে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেছে এমএসসি।
সম্প্রতি এ অঞ্চলে মাইন স্থাপনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার (২৫ মে) মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ইরানের কাছাকাছি এলাকায় মাইন স্থাপনকারী কিছু নৌকায় হামলা চালায়। এর পরপরই শুক্রবার (২৯ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান সংঘাত নিরসনে একটি চুক্তির শর্ত হিসেবে হরমুজ প্রণালি থেকে সমস্ত মাইন অপসারণ করতে ইরানের প্রতি জোরালো দাবি জানান। এমন উত্তপ্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ওমান জলসীমায় সন্দেহভাজন মাইনের উপস্থিতি এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য রুটে নতুন করে উদ্বেগ ও শঙ্কা তৈরি করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

‘হরমুজের ভবিষ্যত নির্ধারণ করবে ওমান ও ইরান’