চামড়ার দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল: প্রাণিসম্পদমন্ত্রী

কুমিল্লা সংবাদদাতা

দেশে কোরবানির চামড়ার দাম অভ্যন্তরীণ চাহিদার চেয়ে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর বেশি নির্ভরশীল বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। শনিবার (৩০ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বজুড়ে মানুষের ক্রয়ক্ষমতা কমছে, ফলে অনেকেই এখন চামড়া ছেড়ে সাশ্রয়ী সিনথেটিক পণ্যের দিকে ঝুঁকছেন। দেশের উৎপাদিত চামড়ার সিংহভাগই রপ্তানি হয় উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের যেকোনো সংকটের প্রভাব সরাসরি আমাদের ওপর পড়ে। বর্তমানে দেশে সংগৃহীত চামড়ার ৬০ থেকে ৭০ শতাংশই 'এ' এবং 'বি' গ্রেডের হওয়া সত্ত্বেও বিশ্ববাজারের টালমাটাল অবস্থার কারণেই এর দাম আশানুরূপ হচ্ছে না।
এর আগে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে মন্ত্রী দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও আদর্শ নিয়ে কথা বলেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জিয়াউর রহমানের প্রকৃত আদর্শ ধারণকারীরা কখনো পথভ্রষ্ট হয় না। তবে দলের নাম ভাঙিয়ে কিছু মানুষ এমন বিতর্কিত কাজ করছে যা দল ও সরকারকে সংকটে ফেলছে। বর্তমান সরকারকে বিপদে ফেলতে কিছু দুশ্চরিত্র ব্যক্তি কিশোর গ্যাং-এর মতো অপরাধচক্র গড়ে তুলছে বলেও তিনি অভিযোগ করেন।
একই সঙ্গে সরকারের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অনন্য সফলতার প্রশংসা করে মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ঘুরে ঘুরে তদারকি করছেন বলেই কোরবানির বর্জ্য মাত্র ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা সম্ভব হয়েছে, যা অতীতে ভাবা যেত না। এর থেকেই প্রমাণিত হয় , সুদৃঢ় ইচ্ছা ও আন্তরিকতা থাকলে যেকোনো বড় অব্যবস্থাপনা দূর করা সম্ভব।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং সদর উপজেলা বিএনপির সেক্রেটারি শফিউল আলম রায়হান। আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আসিফ-হাসনাত রাজস্ব তহবিল থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
কুমিল্লা বিভাগের দাবি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী