বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা: আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিটিজেন ডেস্ক

বর্জ্য ব্যবস্থাপনায় চরম অবহেলার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিক অব্যাহতি দিয়ে তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে দুই সিটির আরও ছয়জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণের বাস্তব চিত্র পরিদর্শনে বের হওয়ার পর এই কঠোর পদক্ষেপ নেন।
সরেজমিনে রাজধানী পরিদর্শনের সময় বর্জ্য অপসারণের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক মনে না হওয়ায় প্রধানমন্ত্রী এ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বিশেষ করে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার সড়কে ময়লা-আবর্জনা জমে থাকতে দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সে সময় গাড়িতে থাকা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী মূলত কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বেরিয়েছিলেন। কিন্তু দায়িত্বে চরম অবহেলা চোখে পড়ায় ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, বর্জ্য ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা ও প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ তালিকায় রয়েছেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান।
প্রধানমন্ত্রীর এ ঝটিকা পরিদর্শনের সময় গাড়িতে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম

বর্জ্য অপসারণে অবহেলার দায়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তা বরখাস্ত