প্রয়োজনে অপারেশন সিঁদুর ২.০ এর জন্য ভারতীয় বাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

সিটিজেন ডেস্ক

যেকোনো পরিস্থিতির মোকাবিলায় এবং প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ হিসেবে ‘অপারেশন সিঁদুর ২.০’ শুরু করতে ভারতীয় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
শনিবার (৩০ মে) পুনেতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এনডিএ) ১৫০তম কোর্সের পাসিং-আউট অনুষ্ঠানের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সেনাপ্রধান স্পষ্ট করেন, আধুনিক যুদ্ধের ক্রমবর্ধমান ও বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় এখন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মধ্যে যৌথ সমন্বয় এবং সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা হচ্ছে।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী বলেন, বর্তমানে যুদ্ধ সাময়িকভাবে স্থগিত থাকলেও দেশের তিন বাহিনীই উচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং ভবিষ্যতের যেকোনো পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রাখছে। তিনি উল্লেখ করেন, চলমান ‘অপারেশন সিঁদুর’ থেকে প্রাপ্ত শিক্ষা ইতোমধ্যে প্রমাণ করেছে ভারত যেকোনো উসকানির পরিমাপিত ও অত্যন্ত কার্যকর সামরিক জবাব দিতে সক্ষম। অপারেশনটি সমন্বিত পরিকল্পনা, রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য, নিখুঁত লক্ষ্যভেদ, শক্তিশালী বিমান প্রতিরক্ষা, সুরক্ষিত যোগাযোগ এবং বিভিন্ন ডোমেইনের মধ্যে পারস্পরিক সমন্বয়ের গুরুত্বকে নতুন করে রেখাপাত করেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোকে লক্ষ্য করে ওই বছরের মে মাসে ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল ভারত। বর্তমানে সম্মুখ সংঘাত সাময়িকভাবে বন্ধ থাকলেও ভারতের তিন বাহিনীই যেকোনো জরুরি পরিস্থিতিতে পরবর্তী ধাপ বা ‘অপারেশন সিন্ধুর ২.০’ পরিচালনার জন্য সর্বোচ্চ স্তরের রণপ্রস্তুতি বজায় রাখছে।
সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

ভারত যা চাইবে, তাই পাবে: ট্রাম্প