শিরোনাম

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

সিটিজেন ডেস্ক
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭৭ জন, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ৫১ জনের শরীরে রোগটির নিশ্চিত উপস্থিতি মিলেছে। বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৮ মে সকাল ৮টা পর্যন্ত বিগত দুই মাসে সারা দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে মোট ৪৭৭টি শিশু মারা গেছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামের কারণে মৃত্যু হয়েছে ৮৮ জনের, আর বাকি ৩৮৯ জন মারা গেছে হামের লক্ষণ নিয়ে। এ সময়ের মধ্যে মোট ৬৭ হাজার ৯০৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ৮ হাজার ৮৮৫ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

সরকারি এ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় দেশের অন্য সব অঞ্চলের চেয়ে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি বিপর্যস্ত। দুই মাসে কেবল ঢাকা বিভাগেই হাম ও এর উপসর্গ নিয়ে সর্বোচ্চ ২৪১ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৩৭ জনে।

/এমএকে/