অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

সিটিজেন ডেস্ক

দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩০ মে) বিকেলে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ শেষে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় প্রতি বছরই এ বিশেষ দিনটিতে সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা করেছি। এবারও বিভিন্ন স্থানে সংকটে থাকা মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেবল সাংগঠনিকভাবে নয়, সম্ভব হলে ব্যক্তিগত স্তরেও যেন প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এটিই শহীদ জিয়ার মূল শিক্ষা এবং আজকের দিনে এটিই সবার বড় অর্জন হওয়া উচিত।
ত্রাণ বিতরণকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, উত্তর সিটির প্রশাসক শফিকুল আলম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান এবং ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশ গঠনে প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর