‘সামনে আসবি না, মাইরা ফালামু’, যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

গাজীপুর সংবাদদাতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে উদ্দেশ করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন এলাকায় মহানগর যুবলীগের ব্যানারে মিছিলটি বের হয়। নগরের কলম্বিয়া গার্মেন্টসের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলের ব্যানারে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।
মিছিলটি গাছা এলাকার দিকে এগিয়ে যাওয়ার সময় মহাসড়কের বিপরীত পাশ থেকে পুলিশ সদস্যরা এগিয়ে এলে মিছিলকারীদের মধ্য থেকে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়। এ সময় তাদের বলতে শোনা যায়, ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু।’ মিছিলকারীরা এসময় ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি গাছা থানা এলাকা অতিক্রমকালে মহাসড়কে গাছা থানার এক এসআইসহ দুইজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। তারা মিছিলের দিয়ে এগিয়ে যেতে চাইলে মিছিল থেকে যুবলীগের এক নেতা প্রকাশ্যে পুলিশকে সামনে এলে মেরে ফেলার হুমকি দেন। এসময় পুলিশ সদস্যরা মিছিলের সামনের দিকে আর এগোননি। পরে মালেকের বাড়ি এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।
গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিলটি বাসন থানা থেকে শুরু হয়ে গাছা থানা সীমানায় প্রবেশ করে। সেখানে গাছা থানার একজন এসআইসহ আরও দুইজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন।
বাসন থানার ওসি হারুন অর রশীদ বলেন, মিছিলটি বাসন থানার শেষ প্রান্ত কলম্বিয়া এলাকার হলেও পুলিশকে হুমকি দেওয়া হয় গাছা থানা সীমানা এলাকায়। সেখানে গাছা থানা পুলিশ দায়িত্ব পালন করছিলেন। কারা এ মিছিলে অংশ নিয়েছিল তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গণভবনের সামনে যুবলীগের মিছিল