প্রথম ১১ মাসে এনবিআরের রাজস্ব আদায়ে নতুন রেকর্ড

সিটিজেন ডেস্ক

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এ সময়ে মোট ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩২ হাজার ৮৫৬ কোটি টাকার বেশি।
রবিবার (২১ জুন) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ২৭ হাজার ৭৮৫ কোটি ৭৮ লাখ টাকা। সেই তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক শূন্য ২ শতাংশ।
এনবিআর জানায়, চলতি অর্থবছরে তাদের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। তবে মে ২০২৬ পর্যন্ত আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা। প্রথম ১১ মাসে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৪২ হাজার ৮৪ কোটি টাকা। সে হিসাবে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি রয়েছে ৮১ হাজার ৪৪২ কোটি টাকা এবং অর্জনের হার ৮১ দশমিক ৫৮ শতাংশ।
খাতভিত্তিক হিসাবে দেখা যায়, প্রথম ১১ মাসে কাস্টমস অনুবিভাগে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক শূন্য ৮ শতাংশ। ভ্যাট অনুবিভাগে এ হার ১০ দশমিক শূন্য ৫ শতাংশ এবং আয়কর অনুবিভাগে ১২ দশমিক ৫৪ শতাংশ।
এদিকে জুন মাসের প্রথম ২০ দিনেই ২৯ হাজার ৩১১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। ফলে ২০ জুন পর্যন্ত মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা। এটি ২০২৪-২৫ অর্থবছরের পুরো বছরের মোট আদায় ৩ লাখ ৭০ হাজার ৮৪৩ কোটি টাকার চেয়েও বেশি।
এনবিআরের আশা, জুনের শেষ ১০ দিনে আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব হবে। সে ক্ষেত্রে চলতি অর্থবছরে মোট রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকায় পৌঁছাবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ হবে। যদিও এ পরিমাণ সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮৮ হাজার কোটি টাকা কম থাকবে, তবু আগের অর্থবছরের তুলনায় ৪৩ হাজার ১৫৭ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হবে।
রাজস্ব আদায়ের গতি বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমস অনুবিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে পৃথক তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর। এসব টাস্কফোর্স আপিল ও আদালত-সংশ্লিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তি, বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম জোরদার, কর ফাঁকি শনাক্ত করে রাজস্ব পুনরুদ্ধার, অডিট কার্যক্রম ত্বরান্বিত করা এবং উৎসে কর ও মূসক আদায়ের নজরদারি বাড়ানোর মতো উদ্যোগ বাস্তবায়ন করছে।
এনবিআরের মতে, এসব পদক্ষেপের ফলে রাজস্ব প্রশাসনের কার্যক্রমে গতি এসেছে। দেশের উন্নয়ন ও ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় রাজস্ব আহরণে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।