জেনে নিন ওজন নিয়ন্ত্রণে কতটা কার্যকরী তরমুজ
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১৩: ৪৫

শরীরে জমে থাকা ক্ষতিকর উপাদান দূর করতেও সহায়ক তরমুজ। ছবি : সংগৃহীত
প্রখর গরমে এক টুকরো ঠান্ডা তরমুজ যেন মুহূর্তেই স্বস্তি এনে দেয়। রসালো স্বাদ আর উচ্চ জলীয় অংশের কারণে গ্রীষ্মকালীন এই ফলটি সবার কাছেই বেশ জনপ্রিয়। বিশেষ করে যারা ওজন কমাতে চান, তাদের জন্য তরমুজ হতে পারে দারুণ একটি বিকল্প। তবে ঠিক কতটা তরমুজ খেলে উপকার পাওয়া যায় সেটা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল থাকে।
ওজন নিয়ন্ত্রণে তরমুজের ভূমিকা
পুষ্টিবিদদের মতে, তরমুজে ক্যালোরির পরিমাণ খুবই কম। ফলে তুলনামূলক বেশি খেলেও অতিরিক্ত ক্যালোরি জমার আশঙ্কা কম থাকে। এই কারণেই ওজন নিয়ন্ত্রণে রাখতে তরমুজ বেশ কার্যকর।
শরীরে পানির ঘাটতি পূরণে সহায়ক
গরমে ঘামের কারণে শরীর থেকে পানি দ্রুত বের হয়ে যায়, ফলে ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ে। তরমুজে প্রায় ৯০ শতাংশের বেশি পানি থাকায় এটি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। শরীরে পানির সঠিক ভারসাম্য বজায় থাকলে ওজন নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়ে।
পুষ্টিগুণে ভরপুর
তরমুজ শুধু পানিই নয়, এতে রয়েছে বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান। বিশেষ করে ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। গরমের দিনে প্রয়োজনীয় পুষ্টি পেতে প্রতিদিনের খাদ্যতালিকায় তরমুজ রাখা যেতে পারে।
ডিটক্সে কার্যকর
শরীরে জমে থাকা ক্ষতিকর উপাদান দূর করতেও তরমুজ সহায়ক। নিয়মিত তরমুজ খেলে শরীর প্রাকৃতিকভাবে পরিষ্কার থাকতে পারে, যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী।
তবে সবকিছুর মতো তরমুজও পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। সঠিক খাদ্যাভ্যাসের সঙ্গে এই ফলটি যোগ করলে গরমে স্বস্তির পাশাপাশি ওজন নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে।

/এসএনআর/