সিলেটে তিন দিনে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু

সিলেট সংবাদদাতা

সিলেটে বিভাগে ৩ দিন আগেও বিরাজ করছিল স্বস্তি। গেলো সপ্তাহ ধরে ছিলো না কোনো দুঃসংবাদ। তবে বিভাগ জুড়ে ফিরে হঠাৎ এলো শোকের বার্তা। টানা ৩ দিনে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দুইজন মারা গেছে। এর ফলে কান্নাকাটি করছে সন্তানহারা মা-বাবারা। এই ৭ জন নিয়ে বিভাগে হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে। এর মধ্যে সরাসরি হামে মারা গেছেন ৪ জন, বাকিরা উপসর্গে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পৃথক সময়ে দুই শিশুর মৃত্যু হয়। তাদের মধ্যে একজনের বয়স ৭ মাস ও অপরজনের বয়স ৫ মাস। একজনের বাড়ি মৌলভীবাজার সদরে ও অন্যজনের সিলেটের ওসমানীনগরে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সিলেটে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ জন। তাদের নিয়ে সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬১ জন।
এদিকে, এই ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় ২ জনের হাম রোগ শনাক্ত হয়েছে।