ব্রাজিলের বিপক্ষে হারানোর কিছু নেই: হাইতির কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী হাইতি। দলটির প্রধান কোচ সেবাস্টিয়ান মিগনে স্বীকার করেছেন, এই ম্যাচটি তাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ, তবে আন্ডারডগ হিসেবে সেলেসাওদের বিরুদ্ধে হারানোর কিছু নেই তাদের। বরং অর্জনের সুযোগ রয়েছে অনেক।
১৯৭৪ সালের পর এবারই প্রথম ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ফিরেছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতি। গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১–০ গোলে হারলেও, দলটির লড়াকু পারফরম্যান্স বিশ্বমঞ্চে খেলার যোগ্যতার প্রমাণ দিয়েছে। এবার তাদের সামনে আরও বড় পরীক্ষা। ইতিহাস ও সাফল্যে সমৃদ্ধ পরাশক্তি ব্রাজিল। তবে এ ম্যাচে বড় কোনো অঘটন ঘটিয়ে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিতে মরিয়া হাইতিয়ানরা।
বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ সম্মেলনে দোভাষীর সহায়তায় কোচ মিগনে বলেন, ব্রাজিলের মতো দলের বিপক্ষে লড়তে হলে স্কটল্যান্ড ম্যাচের চেয়েও বেশি পরিশ্রম ও তীব্রতা নিয়ে খেলতে হবে। বিশ্বের অন্যতম সেরা দলের মুখোমুখি হওয়াটা দেশের জন্য গর্বের। এই ম্যাচ থেকে ভালো কিছু করে পুরো দেশজুড়ে নতুন উন্মাদনা তৈরির সুযোগও দেখছেন তিনি। নিজেদের প্রথম ম্যাচে হারলেও দলের আত্মবিশ্বাস একটুও কমেনি উল্লেখ করে মিগনে জানান, তারা কেবল অংশ নিতে আসেননি, বরং শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চান। এমনকি গ্রুপ পর্বে নিজেদের সর্বোচ্চটা দিয়ে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্নও দেখছে হাইতি।

হাইতি ম্যাচের আগে একাদশ নিয়ে সতর্ক আনচেলত্তি