শিরোনাম

৭ আগস্ট: ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৭ আগস্ট: ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত হয়ে যায়। ফলে প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা।

আজ ৭ আগষ্ট ২০২৬, শুক্রবার। ২৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬৭৫ – রয়াল গ্রিনউইচ অবজারভেটরি স্থাপিত হয়।

১৮২১ – আমেরিকার ২৪তম রাজ্যে পরিণত হয় মিসৌরি।

১৯১১ – ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।

১৯১৩ – বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি স্বাক্ষর।

১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা।

১৯২০ – প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত ওসমানিয় সাম্রাজ্যের সঙ্গে মিত্র পক্ষের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩৭ – চীনের গুরুত্বপূর্ণ থংজং হ্রদ ও কানতুং প্রদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য হামলা চালায় জাপান। এ যুদ্ধ ২ বছর ধরে চলে।

১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

জন্ম

১৩৯৭ – দ্বিতীয় আলবার্ট; জার্মানির রাজা।

১৭০২ – মুহাম্মদ শাহ; ভারতের মুঘল সম্রাট।

১৭৪০ – স্যামুয়েল আর্নল্ড; ইংরেজ সংগীত স্রষ্টা।

১৭৭৯ – কার্ল রিটার; প্রখ্যাত জার্মান ভূগোলবিদ।

১৮১০ – কামিল বেন্স; ইতালিয়ান রাজনীতিবিদ ও প্রথম প্রধানমন্ত্রী।

১৮৪৫ – আবাই কুনানবিউলি; কাজাখ কবি, সুরকার ও দার্শনিক।

১৮৬৫ – আলেকজান্ডার গ্লাযুনভ; রাশিয়ান সুরকার, কন্ডাক্টর ও শিক্ষাবিদ।

১৮৬৮ – প্রমথ চৌধুরী; বাঙালি প্রাবন্ধিক, কবি ও লেখক।

১৮৭১ – অবনীন্দ্রনাথ ঠাকুর; ভারতীয় চিত্রশিল্পী ও লেখক।

১৮৭৪ – হার্বার্ট হুভার; মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি।

১৮৭৯ – যোহানেস কৎজ; দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।

১৯০২ – আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস; নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রসায়নবিদ।

১৯০২ – অ্যান হার্ডিং; মার্কিন অভিনেত্রী।

১৯১১ – নিকোলাস রে; মার্কিন চলচ্চিত্র পরিচালক।

১৯১৩ – ওয়লফগাং পাউল; নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।

১৯২৫ – এম এস স্বামীনাথন; প্রখ্যাত ভারতীয় কৃষিবিজ্ঞানী ও সবুজ বিপ্লবের জনক।

১৯২৮ – জেমস র‍্যান্ডি; কানাডীয়-আমেরিকান অবসরপ্রাপ্ত মঞ্চ জাদুকর এবং বৈজ্ঞানিক সংশয়ী।

১৯৩৩ – এলিনর অস্ট্রম; মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

১৯৩৭ – ডন উইলসন; ইংল্যান্ডের ক্রিকেটার।

১৯৪৩ – মোহাম্মদ বাদি; মিসরীয় মুসলিম ব্রাদারহুডের অষ্টম প্রধান গাইড (মুরশিদ)।

১৯৪৭ – আনোয়ার ইব্রাহীম; মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

১৯৪৮ – গ্রেগ চ্যাপেল; অস্ট্রেলিয়ার সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৯৫১ – জুয়ান ম্যানুয়েল সান্তোস; কলম্বিয়ার ৫৯তম প্রেসিডেন্ট।

১৯৫৯ – কোনরাড এলস্ট; বেলজিয়াম প্রাচ্যবিদ এবং লেখক।

১৯৫৯ – আলী শাহ; জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার।

১৯৫৯ – রসানা আরকুয়েটে; আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।

১৯৬০ – ডেভিড ডুকভ্‌নি; মার্কিন অভিনেতা।

১৯৬০ – আন্তোনিও বান্দেরাস; স্প্যানিশ অভিনেতা ও প্রযোজক।

১৯৬২ – সুজান কলিন্স; আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।

১৯৬৩ – ফুলন দেবী, ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ।

১৯৬৬ – জিমি ওয়েলস; মার্কিন ব্যবসায়ী এবং উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা।

১৯৭০ – ব্রেন্ডন পল জুলিয়ান; নিউজিল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার ও সাংবাদিক।

১৯৭১ – ডমিনিক কর্ক; ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার।

১৯৭৩ – হাভিয়ের আদেলমার জানেত্তি; আর্জেন্টিনা সাবেক ফুটবল।

১৯৭৪ – মাইকেল শ্যানন; মার্কিন অভিনেতা ও সংগীতজ্ঞ।

১৯৭৪ – হাইফা আল-মনসুর; সৌদি আরবের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক।

১৯৭৫ – শার্লিজ থেরন; দক্ষিণ আফ্রিকান-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক।

১৯৭৫ – ইলহান মান্সিজ; তুরস্কের সাবেক ফুটবলার।

১৯৮০ – ওয়েড ব্যারেট; ইংরেজ মুষ্টিযোদ্ধা, কুস্তিগির ও অভিনেতা।

১৯৯০ – লুকাস টিল; আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

মৃত্যু

৮৪৭ – আল আবু জাফর হারুন ইবনে মুহাম্মদ আল মুতাসিম; আব্বাসীয় খলিফা।

১৭২৩ – গুইলাউমে ডুবইস; ফরাসি অঙ্কবাচক ও রাজনীতিবিদ।

১৭৫৯ – ষষ্ঠ ফেরডিনান্ড; স্পেনের রাজা।

১৮১৩ – রামরাম বসু; বাংলা গদ্যসাহিত্যের আদি লেখকদের একজন।

১৮৪৮ – জনস জ্যাকব বার্জেলিয়াস; সুইডিশ রসায়নবিদ।

১৯৩৮ – কনস্তান্তিন স্তানিস্লাভ্‌স্কি; রুশ মঞ্চ অভিনেতা ও নির্দেশক।

১৯৪১ – (২২শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) রবীন্দ্রনাথ ঠাকুর; ভারতবর্ষের প্রথমনোবেল বিজয়ী বাঙালি কবি ও সাহিত্যিক।

১৯৬৬ – আলবার্ট উক্সিপ; এস্তোনিয়ান অভিনেতা, উদ্ভিদবিজ্ঞানী ও অনুবাদক।

১৯৭৩ – জ্যাক গ্রিগরি; অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৭৪ – রোসারিও ক্যাস্তেলানোস; মেক্সিকান কবি ও লেখক।

১৯৭৫ – বার্ট ওল্ডফিল্ড; অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৮০ – ইয়াহিয়া খান; পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।

২০০২ – ক্রিস্টেন নিগার্ড; নরওয়েজিয়ান কম্পিউটার বিজ্ঞানী ও রাজনীতিবিদ।

২০০৮ – আইজাক হায়েজ; আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক, প্রযোজক ও অভিনেতা।

২০১১ – ন্যান্সি ওয়েক; ব্রিটিশ এজেন্ট হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে কাজ করেছেন।

২০১৫ – ফ্রান্সেস ওল্ডহ্যাম কেলসি; কানাডীয়-মার্কিন ফার্মাকোলজিস্ট ও চিকিৎসক।

২০১৮ – করুণানিধি মুথুবেল; ভারতীয় রাজনীতিক ও ভারতের তামিল নাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী।

/জেএইচ/