শিরোনাম

বরিশালে আদালত চত্বরে বোমা বিস্ফোরণ

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
বরিশালে আদালত চত্বরে বোমা বিস্ফোরণ
বরিশাল জেলা জজ আদালত প্রাঙ্গণ

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশের প্রধান ফটকের সামনে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অজ্ঞাতনামা এক ব্যক্তি একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় বিকট শব্দ হয় এবং চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আদালত চত্বরে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বরিশাল জেলা জজ আদালত এলাকা
বরিশাল জেলা জজ আদালত এলাকা

আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে বরিশাল মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।

/এসআর/