শিরোনাম

১০ আগস্ট: ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
১০ আগস্ট: ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত হয়ে যায়। ফলে প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা।

আজ ১০ আগষ্ট ২০২৬, সোমবার। ২৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬৭৫ – রয়্যাল গ্রীনউইচ মানমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৮২১ - মিসৌরি আমেরিকার ২৪তম রাজ্যে পরিণত হয়।

১৯১৩ – বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়।

১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফ্রান্স।

১৯২০ – প্রথম বিশ্বযুদ্ধশেষে মিত্র ও সহযোগী শক্তির সঙ্গে উসমানীয় সাম্রাজ্যের সেভ্র্‌ চুক্তি স্বাক্ষরিত।

১৯৩৭ – চীনে হামলা চালায় জাপান। এই যুদ্ধ দুই বছর ধরে চলে।

১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয় জাপান।

১৯৯৯ – পাকিস্তান বিমানবাহিনীর একটি সামুদ্রিক নজরদারি আটলান্টিক বিমান গুলি করে নামায় ভারতীয় বিমানবাহিনী।

জন্ম

১৭৪০ – স্যামুয়েল আর্নল্ড; ইংরেজ সঙ্গীত স্রষ্টা।

১৮৬০ – বিষ্ণু নারায়ণ ভাতখন্ডে; ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ।

১৮৭৪ – হার্বার্ট হুভার; মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি।

১৮৯৪ – ভারতরত্ন বরাহগিরি ভেঙ্কট গিরি; ভারতের চতুর্থ রাষ্ট্রপতি।

১৯০২ – আর্নে টিসেলিয়ুস; নোবেল জয়ী সুইডিশ রসায়নবিদ।

১৯১৩ – ভোলফ্গাঙ্গ পল; পদার্থবিদ্যায় নোবেলজয়ী জার্মান বিজ্ঞানী।

১৯১৭ – হোর্হে অ্যামাদোর; ব্রাজিলীয় কথাসাহিত্যিক।

১৯২৩ – এস এম সুলতান, বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী।

১৯৩৬ – ইলা বসু; প্রখ্যাত বাঙালি সংগীতশিল্পী।

১৯৬৩ – ফুলন দেবী; ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ।

১৯৭৪ – হাইফা আল-মনসুর; সৌদি আরবের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক।

১৯৭৩ – হাভিয়ের জানেত্তি; আর্জেন্টাইন ফুটবলার।

১৯৯০ – লুকাস টিল; আমেরিকার অভিনেতা।

২০০৫ – রমেশবাবু প্রজ্ঞানন্দ; ভারতের দাবাড়ু।

মৃত্যু

৮৪৭ – আল আবু জাফর হারুন ইবনে মুহাম্মদ আল মুতাসিম; তিনি ছিলেন আব্বাসীয় খলিফা।

১৭২৩ – গুইলাউমে ডুবইস; ফরাসি অঙ্কবাচক ও রাজনীতিবিদ।

১৭৫৯ – ষষ্ঠ ফেরডিনান্ড; স্পেনের রাজা।

১৯১৫ – হেনরি মোসলে; ইংরেজ পদার্থবিদ। তিনি ছিলেন আণবিক সংখ্যার তত্ত্ব, এক্সরে বর্ণালীতে মোসলে সূত্রের প্রবক্তা।

১৯৬৬ – আলবার্ট উক্সিপ; এস্তোনিয়ান অভিনেতা, উদ্ভিদবিজ্ঞানী ও অনুবাদক।

১৯৭৫ – বার্ট ওল্ডফিল্ড; অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৮০ – ইয়াহিয়া খান; পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।

২০০২ – ক্রিস্টেন নিগার্ড; নরওয়েজিয়ান কম্পিউটার বিজ্ঞানী ও রাজনীতিবিদ।

২০০৮ – আইজাক হায়েজ; আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক, প্রযোজক ও অভিনেতা।

২০২১ – মাকি কাজি; তিনি অঙ্কের খেলা সুডোকুকে জনপ্রিয় করে তোলেন। এজন্য তাকে ‘সুডোকুর গডফাদার’ বলা হয়।

/জেএইচ/