শিরোনাম

আজ যেমন থাকতে পারে আবহাওয়া

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আজ যেমন থাকতে পারে আবহাওয়া
আবহাওয়া ভবন। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের সব বিভাগে আজ সন্ধ্যার মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে রাজধানী ঢাকায় আজ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি ও অস্বস্তি বাড়তে পারে।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

/জেএইচ/