শিরোনাম

৪ আগস্ট, কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৪ আগস্ট, কী ঘটেছিল ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজকের দিনটি কাল অতীত হয়ে যায়। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা।

আজ ৪ আগষ্ট ২০২৬, মঙ্গলবার। ২০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা-বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৯৫৪ – রোমান খ্রিস্টানদের পরাজিত করেন মুসলিম শাসক সাইফুদ্দৌলা হামদানী।

১১৮৭ – ক্রুসেডের হাথিন যুদ্ধে জেরুজালেমের রাজা লুসিগনানকে পরাজিত করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী (রহ.)।

১১৮৭ – বায়তুল মোকাদ্দাস অধিকার করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী (রহ.)।

১৪৯২ – স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন ক্রিস্টোফার কলম্বাস।

১৬৬৬ - নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মধ্যে সমুদ্রে যুদ্ধ হয়।

১৭০০ – তুরস্ক-রাশিয়া যুদ্ধবিরতি। আমেরিকার স্বাধীনতা চুক্তি স্বাক্ষর ঘোষণা।

১৭৭৬ – আমেরিকার স্বাধীনতা লাভ করে।

১৮২৭ – নিউইয়র্কে দাসপ্রথার বিলুপ্তি।

১৮২৮ – বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন উইলিয়াম বেন্টিঙ্ক।

১৮২৯ – এই দিনে ইতিহাসে প্রথম বাস চলাচল শুরু হয় লন্ডনে।

১৮৭০ – ব্রিটিশ রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেন লর্ড ওয়ানটেজ।

১৮৮১ – ভারতের শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়।

১৮৮৬ – কলম্বিয়াতে শাসনতন্ত্র গৃহীত।

১৯০৪ – ইরানে প্রথম দৈনিক পত্রিকা প্রকাশিত। ‘নাসিমে শুমল’ নামের ওই দৈনিকটিতে বেশিরভাগই হাস্য রসাত্মক, বিনোদন ও সমালোচনা

ধর্মী লেখা প্রকাশিত হতো।

১৯০৬ – ইরানে আলেমদের নেতৃত্বে গণ-আন্দোলনের মুখে তৎকালীন শাসক মুজাফফার উদ্দীন শাহ কাজার সংবিধান প্রণয়নের নির্দেশ

জারি করতে বাধ্য হন।

১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধ শুরু, বেলজিয়াম দখল করে জার্মানি।

১৯১৪ – প্রথম মহাযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা।

১৯২৯ – বঙ্গীয় আইন পরিষদের ২৫ জন মুসলিম সদস্য কলকাতায় একটি সম্মেলনে মিলিত হয়েছিলেন।

১৯৩৫ – ওয়েস্ট মিনিস্টারে অবস্থিত বিবিসির সদর দফতর ‘বুশ হাউস’ উদ্বোধন।

১৯৩৫ – ভারতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট’ রাজকীয় অনুমোদন লাভ করে।

১৯৪১ – পোলিশ বিজ্ঞানী ও লেখকদের হত্যা করে নাৎসি জার্মান বাহিনী।

১৯৪২ – ফিলিপাইন স্বাধীনতা ঘোষণা।

১৯৪৬ – ফিলিপাইনের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র।

১৯৬৪ – দক্ষিণ চীন সাগরে উত্তর ভিয়েতনাম ও মার্কিন যুদ্ধ জাহাজের মধ্যে সংঘর্ষ। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র শোচনীয়ভাবে পরাজিত হয়, যা এখনও উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়।

১৯৭৮ – লাতিন আমেরিকার ৮টি দেশের আমাজান নদীসংক্রান্ত চুক্তি স্বাক্ষর।

২০০০ – ব্রিটিশ রানি এলিজাবেথের শততম জন্মবার্ষিকী পালন।

২০১৬ – প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রফতানি শুরু করে বেক্সিমকো ফার্মা।

জন্ম

১৭৯২ – জগৎবিখ্যাত ইংলিশ কবি পার্সি বিশি শেলি জন্মলাভ করেন।

১৯০৫ – বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।

১৯১২ – রাউল ওয়ালেনবার্গ, সুইডেনের স্থপতি, ব্যবসায়ী, মানবতাবাদী ও বিশিষ্ট কূটনীতিবিদ।

১৯২৯ – বিখ্যাত ভারতীয় বাঙালি গায়ক ও অভিনেতা কিশোর কুমার।

১৯৩২ – ফ্রান্সিস এলিজাবেথ অ্যালেন, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

১৯৩৭ – ডায়ান ক্যানন, মার্কিন অভিনেত্রী, পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক ও সম্পাদক।

১৯৪৭ – আবুল হাসান, বাংলাদেশি আধুনিক কবি।

১৯৬১ – বারাক ওবামা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।

১৯৬৭ – আরবাজ খান, ভারতীয় অভিনেতা, পরিচালক এবং চলচ্চিত্র প্রযোজক। তিনি সালমান খানের ভাই।

১৯৮৩ – গ্রেটা গারউইগ, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।

মৃত্যু

১০৬০ – ফ্রান্সের রাজা প্রথম হেনরি।

১৮৭৫ – হান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন, ডেনমার্কের লেখক এবং কবি।

১৯১৯ – ডেভ গ্রিগরি, অস্ট্রেলিয়ার ক্রিকেটার।

১৯৩১ – রামকৃষ্ণ বিশ্বাস, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী বাঙালি।

১৯৪৮ – পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী মিলেভা মেরিক।

১৯৭৮ – মোহাম্মদ ওয়ালিউল্লাহ, বাংলাদেশি সাংবাদিক ও লেখক।

১৯৮১ – মেলভিন ডগলাস, মার্কিন অভিনেতা।

২০০৩ – ফ্রেড্রিখ চ্যাপম্যান রবিন্‌স, মার্কিন বিজ্ঞানী, চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী।

/জেএইচ/