ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

সিটিজেন ডেস্ক

বি১-বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
বুধবার (১৮ মার্চ) দূতাবাস তাদের ফেসবুক পোস্টে এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে না– সে বিষয়ে একটি নির্দেশনা তালিকা প্রকাশ করে।
পোস্টে বিশেষভাবে উল্লেখ করা হয়, বি১-বি২ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া যাবে না। অনেকেই শিশুকে মার্কিন নাগরিকত্ব পাইয়ে দিতে এই পদ্ধতি অনুসরণ করেন, যা ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত।
একইভাবে, বি১-বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে পারিশ্রমিক পাওয়া যায়– এমন কোনো কাজ করা যাবে না।
সংক্ষেপে বলা যায়, এই ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিরা কোনো ধরনের বেতনভিত্তিক কাজে যুক্ত হতে পারবেন না।
এছাড়া ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনাও করা যাবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে মার্কিন দূতাবাস।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ও ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য ভিজিটর ভিসা সংক্রান্ত এই সতর্কবার্তা জারি করা হয়েছে।