গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, আয়কর নথি জব্দের আদেশ

বিনোদন ডেস্ক

সংগীতভিত্তিক দেশের একমাত্র বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের আদেশও দেওয়া হয়েছে।
দুদকের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান সংশ্লিষ্ট আবেদন দুটি করেন।
আবেদনে বলা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এঅবস্থায় তিনি বিদেশে চলে গেলে চলমান অনুসন্ধান ও বিচারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপসের বিদেশ গমন ঠেকানো দরকার।
আরেক আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে তাপসের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়। বেশিরভাগ চিঠির জবাব মিললেও সন্দেহভাজন ব্যক্তি ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি দেয়নি এনবিআর। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপস ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি জব্দের প্রয়োজন।
প্রসঙ্গত, সুরকার, প্রযোজক ও কণ্ঠশিল্পী কৌশিক হোসেন তাপসের নেতৃত্বে দেশি ও বিদেশি শিল্পী-বাদ্যযন্ত্রীদের অংশগ্রহণে ‘গান বাংলা’র আন্তর্জাতিক সংগীত উদ্যোগ ‘উইন্ড অব চেঞ্জ’ দেশ–বিদেশে ব্যাপক আলোচিত হয়।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট ‘সরকার ঘনিষ্ঠ’ অভিযোগ তুলে ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত ‘গান বাংলা’র কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তীতে ২০২৪ সালের ৪ নভেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে। চলতি বছরের জুন মাসে তিনি জামিনে কারামুক্ত হন।