শিরোনাম

গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার মারা গেছেন
গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার।

প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার ও সংগীত শিক্ষক কামরুদ্দীন আবসার ইন্তেকাল করেছেন। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার বিআইএসএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন কামরুদ্দিন আবসার। সম্প্রতি তার শারীরিক অবস্থা আরও অবনতি হয়। পরে তাকে রাজধানীর বিআইএসএইচ হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুদ্দিন আবসার।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। তার স্ত্রী কবি ফেরদৌসী বেগম। সন্তান আদনান মুকিত শিশু-কিশোরদের জনপ্রিয় মাসিক ম্যাগাজিন কিশোর আলোর নির্বাহী সম্পাদক।

কামরুদ্দীন আবসার দীর্ঘদিন প্রগতিশীল লেখক সংগঠন ‘বাংলাদেশ লেখক শিবির’-এর সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি সমাজবদলের রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনের প্ল্যাটফর্ম ‘গণসংস্কৃতি ফ্রন্ট’-এর একজন সক্রিয় সংগঠক হিসেবে কাজ করেছেন। গণসংগীত দল ‘সৃজন’-এর সঙ্গে তিনি যুক্ত ছিলেন।

কামরুদ্দীন আবসারের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক-রাজনৈতিক অঙ্গনের মানুষ শোক প্রকাশ করেছেন।

/এফআর/