খামেনিকে উৎসর্গ করে আদনান সামির গান

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির গান
বিনোদন ডেস্ক

ছয় দিনব্যাপী বিভিন্ন আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে শেষ হলো ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান। তাকে শ্রদ্ধা জানাতে তেহরান হাজির হন বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিদল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ হামলায় নিহত এই নেতাকে ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা জানিয়েছেন প্রখ্যাত গায়ক ও সুরকার আদনান সামি। খামেনিকে উৎসর্গ করে চার গানের একটি নতুন মিউজিক্যাল প্রজেক্ট প্রকাশ করেছেন তিনি। নেতৃত্ব, সহনশীলতা ও স্মরণের মতো বিষয়বস্তুকে কেন্দ্র করে সম্পূর্ণ মৌলিক সুর ও কথায় এই গানগুলো তৈরি করা হয়েছে। এর শিরোনাম ‘রাইজিং টু দ্য হেভেন’।
অস্ট্রেলিয়ায় অবস্থিত ইরান দূতাবাসের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, ভারতের খ্যাতনামা সংগীতশিল্পী ও সুরকার আদনান সামি প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে উৎসর্গ করে চার গানের একটি বিশেষ মিউজিক্যাল প্রজেক্ট তৈরি করেছেন। সেই পোস্টে প্রজেক্টের একটি গান ‘ইয়া আল্লাহ’ প্রকাশ করা হয়েছে।
ভারতের মুম্বাইয়ে অবস্থিত ইরানি কনস্যুলেটের অফিশিয়াল হ্যান্ডেলে জানানো হয়েছে, এই সংগীত সংকলনটি মূলত শোকানুষ্ঠানের উদ্দেশ্যে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। প্রজেক্টটির অফিশিয়াল ভিডিও ও প্রচ্ছদে ফারসি লিপিতে এর শিরোনাম এবং নিচে লাল অক্ষরে ‘আদনান সামি খান’ নামটি ফুটিয়ে তোলা হয়েছে। আর ওপরের অংশে ইরানের সর্বোচ্চ নেতার চিত্র এবং নিচের অংশে আদনান সামির ছবি ব্যবহার করা হয়েছে।
ব্যতিক্রমধর্মী এই শ্রদ্ধাঞ্জলির জন্য মুম্বাইয়ের ইরানি কনস্যুল জেনারেল এইচ ই মোতলাঘ এবং দেশটির কালচার হাউসের পরিচালক ফাজেল গায়ক আদনান সামির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন। গত ৪ জুলাই অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে ইরানের জনগণের পক্ষ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতা ও প্রশংসা জ্ঞাপন করা হয়।
শেয়ার করা ছবিগুলোতে ইরানি কূটনীতিকদের আদনান সামির হাতে বিশেষ সম্মাননা স্মারক ও বই তুলে দিতে দেখা গেছে। তাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রজেক্টটি নিয়ে আলোচনা করতে দেখা যায়।
সংগীতে আদনান সামি এশিয়া ও মধ্যপ্রাচ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পী কর্তৃক আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে এমন ট্রিব্যুট প্রজেক্ট প্রকাশের ঘটনাকে বেশ বিরল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে আদনান সামি ভারতীয় শাস্ত্রীয় সংগীত, পপ ও অর্কেস্ট্রার চমৎকার মিশ্রণ ঘটিয়ে লাখো শ্রোতাকে মুগ্ধ করেছেন।
তার জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে ‘কাভি তো নাজার মিলাও’ এবং ‘তেরা চেহারা’। এর মাধ্যমে আদনান দক্ষিণ এশিয়াসহ বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। নতুন এই প্রজেক্টটি তার ঝুঁলিতে নতুন মাত্রা যোগ করেছে।
সংগীতের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আদনান সামিকে ২০২০ সালে ভারতের মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদকে ভূষিত করা হয়।
সূত্র: এনডিটিভি, সামা টিভি

লাখো মানুষের শ্রদ্ধা শেষে খামেনির দাফন সম্পন্ন
খামেনির শেষ ঠিকানা কেন মাশহাদ শহর 