নাট্যকার দিলু মজুমদার মারা গেছেন

নাট্যকার দিলু মজুমদার মারা গেছেন
বিনোদন ডেস্ক

দেশবরেণ্য নাট্যকার ও অভিনেতা দিলু মজুমদার মারা গেছেন। বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিলু মজুমদার নাট্যাঙ্গনের খুবই পরিচিত মুখ। তিনি আরণ্য নাট্যদলের সিনিয়র অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য ছিলেন। দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ ও টেলিভিশনের অসংখ্য নাটকে অভিনয় করেছেন দিলু। সাবলীল অভিনয় ও অসাধারণ উপস্থাপন ভঙ্গির কারণে তিনি দর্শকদের মাঝে আলাদা পরিচিতি পান।
তার মৃত্যুতে শিল্পাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা, সংস্কৃতিকর্মী ও সহশিল্পী শোক প্রকাশ করছেন।

রজত জয়ন্তীতে নেমেসিসের বিশেষ কনসার্ট