প্রকাশ্যে এলো হুমায়রা ঈশিকার ‘পরাণ’

প্রকাশ্যে এলো হুমায়রা ঈশিকার ‘পরাণ’
সিজেডএন ডেস্ক

শ্রোতাদের সামনে নতুন মৌলিক গান নিয়ে হাজির হয়েছেন ক্ষুদে গানরাজ খ্যাত শিল্পী ‘হুমায়রা ঈশিকা’। সম্প্রতি ইউটিউবে ‘পরাণ’ নামে প্রকাশ হয়েছে তার নতুন গানটি। গানটি প্রকাশ করেছে এক্সেপশন এন্টারটেইনমেন্ট।
রোমান্টিক আবহের এই গানের কথা ও সুর করেছেন মেজবা বাপ্পী। সংগীত পরিচালনা করেছেন তুহিন আহমেদ। কথা, সুর ও সংগীতের সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে নির্মাতাদের প্রত্যাশা। রোমান্স, ভালোবাসাকেই প্রাধান্য দিয়েছে গানে।
গানটি প্রসঙ্গে গায়িকা হুমায়রা ঈশিকা বলেন, ‘অনেক যত্ন নিয়ে আমরা টিম ওয়ার্ক করে গানটি বানিয়েছি। এর সুর ও কথাগুলো খুব সহজেই শ্রোতাদের মন জয় করবে বলে আমার প্রত্যাশা।’
চিত্রগ্রহণ ও ড্রোন পরিচালনার দায়িত্বে ছিলেন আরএইচ রুহান। সম্পাদনাও করেছেন তিনি। গানটির ভিডিওতেও রয়েছে নান্দনিক উপস্থাপনা। ভিডিওটির সৃজনশীল পরিচালনায় ছিলেন সিলভিয়া পারভেজ, আর পরিচালনা করেছেন মেজবা বাপ্পী।
নতুন এই গান নিয়ে আশাবাদী পুরো টিম। ইতোমধ্যে প্রকাশের পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতপ্রেমীদের নজর কাড়তে শুরু করেছে। তাদের বিশ্বাস, ‘পরাণ’ শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নেবে।
প্রসঙ্গত, চ্যানেল আই ক্ষুদে গানরাজ এর শিল্পী হিসেবে আলাদা পরিচিতি পেয়েছেন হুমায়রা ঈশিকা। পরবর্তীতে বেশকিছু নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।
ঈশিকা গান শিখেছেন প্রথমে আব্দুল আউয়ালের কাছে। এরপর তিনি সামিনা চৌধুরী, এসআই টুটুলের কাছেও তালিম নিয়েছেন। উচ্চাঙ্গ সংগীতে তালিম নিয়েছেন ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছে।

প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া