আন্ডারওয়ার্ল্ডের অনুষ্ঠানে যেতে বাধ্য হন কুমার শানু

সিজেডএন ডেস্ক

একসময় বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ নিয়ে নানা আলোচনা ছিল। ক্যারিয়ারের একটি পর্যায়ে দুবাইয়ে এক কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডনের ব্যক্তিগত আয়োজনে গান পরিবেশন করতে হয়েছিল খ্যাতিমান সংগীতশিল্পী কুমার শানুকে। পরিস্থিতি এমন ছিল যে, না বলার সুযোগও ছিল না। পুরো সময়জুড়ে নিজের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও ভয়ের মধ্যে ছিলেন তিনি।
সম্প্রতি এক পডকাস্টে এ তথ্য জানান তিনি।
কুমার শানু বলেন, তখনকার পরিস্থিতি এখনকার মতো ছিল না। অনেক অনুরোধ বা নির্দেশ ফিরিয়ে দেওয়ার সুযোগও থাকত না। ভয় তো লেগেছিলই। কারণ সেই সময়ের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল।
সংগীত প্রযোজক গুলশন কুমারের হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, সে সময়ের বাস্তবতা কাছ থেকে দেখেছিলাম বলেই ঝুঁকির বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছিলাম। তাই নির্দিষ্ট কিছু অনুষ্ঠানে গান গাওয়ার অনুরোধ পেলেও তা প্রত্যাখ্যান করার সাহস ছিলো না। সেই পরিস্থিতিতে অনুরোধ মেনে নেওয়াই ছিল সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।
এই সংগীতশিল্পী বলেন, পরবর্তী সময়ে ওই প্রভাবশালী ব্যক্তিদের কয়েকজনের সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও গড়ে ওঠে। এমনকি কোনো সমস্যায় পড়লে সহযোগিতার প্রস্তাবও পেয়েছিলাম। তবে আমি কখনোই সেই সহায়তা গ্রহণ করিনি।
তিনি বলেন, আমি তাদের বলেছিলাম, আমাকে দেখাশোনা করার প্রয়োজন নেই। আমি নিজের দায়িত্ব নিজেই নিতে পারবো। তবে সবকিছুর পরও দুবাইয়ে সেই অনুষ্ঠানে গান গাওয়ার সময় নিজের নিরাপত্তা নিয়ে ভেতরে ভেতরে আতঙ্কিত ছিলাম ।

জেন-জি’কে ‘আবর্জনার প্রজন্ম’ বলে কটাক্ষ কঙ্গনার 