ঢাকায় ৯ দিনে ৬ কনসার্ট, কে কোথায় গাইবেন

নিজস্ব প্রতিবেদক

একটা সময়ছিলো যখন বর্ষা এলেই রাজধানীতে কনসার্ট ও সংগীতানুষ্ঠানে নেমে আসত দীর্ঘ বিরতি। তবে সেই চিত্র এখন অতীত। নানা জটিলতা কাটিয়ে আবারও জমে উঠছে সংগীতাঙ্গন। আগামী ২৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এক সপ্তাহে ঢাকার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ছয়টি বড় কনসার্ট ও বিশেষ সংগীতানুষ্ঠান। দেশি-বিদেশি জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে এই আয়োজনগুলো ঘিরে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
সংগীতানুষ্ঠানগুলোর সবচেয়ে আলোচিত আয়োজন ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’। গত বছরের ১৩ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে স্থগিত হয়েছিল এই কনসার্ট। অবশেষে ২৪ জুলাই রাজধানীর ৩০০ ফিট–সংলগ্ন ক্রিকেটার্স একাডেমিতে মঞ্চে উঠবেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। তার সঙ্গে একই মঞ্চে গান শোনাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন। কনসার্ট উপলক্ষে ভিডিও বার্তাও দিয়েছেন আতিফ।
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। সম্মাননা গ্রহণের পর তিনি পরিবেশন করবেন তার পছন্দের ১০টি গান। আগের দুই বছরের মতো শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য নয়, এবার সাধারণ দর্শকরাও টিকিট কেটে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। টিকিটের মূল্য রাখা হয়েছে দুই, তিন ও পাঁচ হাজার টাকা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিট বিক্রির অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।
৩০ জুলাই রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে মঞ্চে উঠবেন তরুণদের প্রিয় সংগীতশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। মৌলিক গানের পাশাপাশি জনপ্রিয় কাভার গানের জন্য পরিচিত এই দুই শিল্পী সন্ধ্যা সাড়ে ৭টায় যৌথ পরিবেশনায় অংশ নেবেন। অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা।
৩১ জুলাই অনুষ্ঠিত হবে দুটি বিশেষ ট্রিবিউট কনসার্ট। এর মধ্যে অন্যতম আকর্ষণ কিংবদন্তি পপসম্রাট মাইকেল জ্যাকসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওয়ারফেজের বিশেষ পরিবেশনা। বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত এই কনসার্টের আয়োজন করছে ব্র্যান্ডমিথ ও মার্স অ্যান্ড কো। টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার ৫০০, ২ হাজার ও ৫ হাজার টাকা।
এদিকে, নানা জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট। এর আগে ২৬ জুন একই ভেন্যুতে অনুষ্ঠানটি আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল। নতুন তারিখ ঘোষণা করা হলেও টিকিটের মূল্য এখনো প্রকাশ করেননি আয়োজকেরা।

রুনা লায়লাকে সম্মাননা দেবে শিল্পকলা একাডেমি