উপস্থাপনায় ফিরছেন তাহসান

উপস্থাপনায় ফিরছেন তাহসান
নিজস্ব প্রতিবেদক

অভিনয় থেকে বিরতি এবং নতুন গান প্রকাশ না করার ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তবে এবার আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং কনটেস্ট’ বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
জানা গেছে, এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন- সংগীতশিল্পী ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর। তাদের মূল্যায়নের ভিত্তিতেই নির্বাচিত হবে বাংলাদেশের প্রতিনিধি।
১৯৫৬ সাল থেকে ‘ইউরোভিশন সং কনটেস্ট’ আয়োজন করে আসছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)। এবার প্রথমবারের মতো বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইউরোভিশনের আঞ্চলিক আয়োজন ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-তে অংশ নিচ্ছে।
বাংলাদেশের প্রতিনিধিকে বেছে নিতে আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’। প্রাথমিক অডিশন ও বাছাইপর্ব শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে নিবিড় প্রশিক্ষণ ও গ্রুমিং। আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনাল, সেখান থেকেই নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি।
নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওসের প্রতিনিধিরাও অংশ নেবে।

১৪ বছর পর নতুন গান নিয়ে হাজির ওয়ারফেজ