জেন-জি’কে ‘আবর্জনার প্রজন্ম’ বলে কটাক্ষ কঙ্গনার

সিজেডএন ডেস্ক

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে জেন-জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং শিক্ষার্থীদের বিক্ষোভের সমালোচনা করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।
ইনস্টাগ্রামে কঙ্গনা রানাউত লিখেন, আমার পুরো জীবনে এক জায়গায় এত কুৎসিত দৃশ্য আমি কখনও দেখিনি। জেন জি আন্দোলনের এই রিলগুলো দেখলে বমি আসে। তাদের কথা বলার ধরণ এবং যে ধরণের ভাষা তারা ব্যবহার করছে, তা আমার জীবনে কখনও দেখিনি।
তিনি আন্দোলনকারীদের লালন-পালন ও অভিভাবকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। ‘ইশ! এদের কারা জন্ম দিচ্ছে আর কীভাবে মানুষ করছে?’
এই সংসদ সদস্য লিখেন, ভারত হলো বৈচিত্র্যময় সুন্দর মানুষের দেশ, যারা মার্জিত ও নান্দনিক জীবনযাত্রায় অভ্যস্ত এবং যাদের শিকড় সাংস্কৃতিক ঐতিহ্যময়। তোমরা নিজেদের তেলাপোকা বলো এবং দেখতে ও আচরণেও তাদের মতোই। এতে কোনও বৈপরীত্য নেই, তোমরা শুধু বিশ্বকে তোমাদের নোংরামি, আবর্জনা আর কুৎসিত রূপ দেখাচ্ছ। এই রিলগুলো দেখে আমি মানসিকভাবে আঘাত পেয়েছি। আমার এখন ডিজিটাল ডিটক্স ও মনের চিকিৎসা দরকার।
আন্দোলনকারী নারীদের উদ্দেশ্যে তিনি লিখেন, তারা এতটাই দুর্নীতিগ্রস্ত ও কুৎসিত যে তারা গৃহিণী হওয়ারও যোগ্য নয়। তারা গর্বের সঙ্গে নিজেদের মাদক গ্রহণ, মদ খাওয়া এবং নির্লজ্জভাবে মা-বাবার উপার্জনে বেঁচে থাকার স্বাধীনতা জাহির করে।
আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কঙ্গনা লিখেন, এরা জেনারেশন গাটার (আবর্জনার প্রজন্ম)। আমি এদের জেনারেশন গাটার বলি। সমাজ বা ব্যবস্থার জন্য এদের দেওয়ার মতো কিছুই নেই। এরা পড়াশোনায় ভালো নয়।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে কী বলছেন তারকারা