বগুড়ায় বসছে ২০তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

নিজস্ব প্রতিবেদক

সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় আয়োজন ২০তম টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫ এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়ায়। আগামী ৭ এপ্রিল ২০২৬ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর বগুড়ার পাঁচ তারকা হোটেল ও রিসোর্ট মমো ইনের উন্মুক্ত প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ এই আয়োজন অনুষ্ঠিত হবে।
এ বছর আজীবন সম্মাননাসহ মোট ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে দেশবরেণ্য নবীন ও প্রবীণ সঙ্গীতশিল্পী এবং সঙ্গীতাঙ্গনের বিভিন্ন কলাকুশলী উপস্থিত থাকবেন।
এ আয়োজন উপলক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ঢাকার চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, খ্যাতিমান সঙ্গীতশিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, সালাউদ্দিন আহমেদসহ সঙ্গীতাঙ্গনের অনেক বিশিষ্টজন।
সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, এই মিউজিক অ্যাওয়ার্ড সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে প্রদান করা হয়। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। তার মতে, এই স্বীকৃতি যেমন নবীন শিল্পীদের অনুপ্রেরণা দেয়, তেমনি প্রবীণ শিল্পীদেরও নতুন করে কাজ করার উৎসাহ জোগায়।
টিএমএসএসের প্রতিষ্ঠাতা ড. হোসনে আরা বেগম বলেন, চ্যানেল আই আমাদের পরিবার মনে করেছে। এমন একটি আয়োজনে আমাদের সম্পৃক্ত করায় আমরা চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞ।
গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, টিএমএসএস সমাজসেবামূলক কাজ করে এবং চ্যানেল আইও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে। এই দিক থেকে দুই প্রতিষ্ঠানের মধ্যে মিল রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন টিএমএসএসের অ্যাডিশনাল ডিরেক্টর জোসেফ এল গোমেজ, চিফ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, শিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম এবং ‘আনন্দ আলো’ সম্পাদক রেজানুর রহমান।
এবারের অ্যাওয়ার্ডে আধুনিক গান, চলচ্চিত্রের গান, লোকসংগীত, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, ব্যান্ড, সুরকার, গীতিকার, সাউন্ড ইঞ্জিনিয়ার, মিউজিক ভিডিও নির্মাতা, নবাগত শিল্পীসহ বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হবে।
পাশাপাশি অনলাইন ভিউয়ের ভিত্তিতেও কয়েকটি বিভাগে সেরা শিল্পী নির্বাচন করা হবে। এছাড়া থাকবে আজীবন সম্মাননা ও বিশেষ সম্মাননা।
উল্লেখ্য, দেশে সুস্থ ধারার সঙ্গীতচর্চাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সাল থেকে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস আয়োজন করা হচ্ছে।