ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যে উত্তর পেলেন পরী

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যর ৪ বছর পূর্ণ হয়েছে আজ। বিশেষ এই দিনে ঘরোয়া কিছু আয়োজন করে থাকেন অভিনেত্রী; তারই একটি ভিডিও প্রকাশ করেছেন নিজের ফেসবুক পেজে।
পোস্টে পরীমণি জানান, জন্মদিনের রাতে ছেলেকে শুভেচ্ছা জানালে জবাবে সে-ও মাকে শুভেচ্ছা জানায়। তিনি লেখেন, “ছেলেকে ‘বাজান, হ্যাপি বার্থডে’ বললে উল্টো জবাবে সে বলে ওঠে, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু’।”
ছেলের এমন প্রতিক্রিয়ায় আবেগ প্রকাশ করে পরীমণি লেখেন, ছেলের কারণেই তার এক নতুন ও সুন্দর জীবনের সূচনা হয়েছে। তাই এই দিনটি তার জন্য ‘মা পরী’ হিসেবে নতুন করে জন্ম নেওয়ার দিন। পরীমণি লেখেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যেই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’
এরপরই প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, ঘরের টেবিলজুড়ে হাফ ডজন কেক ও চারপাশে রঙিন বেলুন। ঠিক তার পাশেই বিছানায় ঘুমাচ্ছিল পূণ্য। ভিডিওর ক্যাপশনে মজা করে অভিনেত্রী লেখেন, ‘আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।’
উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় পরীমণির ছেলে পূণ্য। সন্তানের জন্মের পর থেকেই প্রতিবছরই বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করে থাকেন তিনি।