শিরোনাম

ফাইনালের একটি টিকিটের দাম ৩৪ লাখ টাকা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফাইনালের একটি টিকিটের দাম ৩৪ লাখ টাকা
ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে মেসি

সবকিছু ঠিক থাকলে রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্বকাপ ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৫৬ হাজার টাকা।

সবচেয়ে কম দামি টিকিট বাংলাদেশি মুদ্রা প্রায় ৯ লাখ টাকা। সম্প্রতি একটি ওয়েবসাইটের পক্ষ থেকে জানা গিয়েছে, ফাইনালের গড় টিকিটের দাম প্রায় ১৬ লাখ টাকা। আমেরিকার আগে কোনও ম্যাচে গড় টিকিটের দাম এত বেশি ছিল না।

এখন পর্যন্ত ফাইনালের সবচেয়ে দামী টিকিট বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৬৫ হাজার টাকায়। ম্যাচের আগে দাম আরও বাড়লে অবাক হওয়ার কিছু নেই।

এর আগে আমেরিকার সবচেয়ে দামী ম্যাচ ছিল ২০২৪-এর সুপার বোলে সান ফ্রান্সিসকো ৪৯য়ার্স বনাম কানসাস সিটি চিফসের ম্যাচ। সেখানে টিকিটের গড় দাম ছিল ৯ লাখ টাকা।

/টিই/