রাজধানীতে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জবি প্রতিনিধি

রাজধানীর গেন্ডারিয়ার একটি বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের (১২ ব্যাচের) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম ইমরান নাবিল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধুপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের রজনী চৌধুরী রোডের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ সেটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়। ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে পুলিশ পরবর্তী তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করছে।
পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান নাজমুল হাসান।
ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন।