লেবাননে ইসরায়েলের হামলা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: তুরস্ক

সিটিজেন ডেস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, লেবাননের ওপর ইসরায়েলের চলমান হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করছে। তিনি আশা প্রকাশ করেন, লেবাননে চলমান যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হবে এবং এর মাধ্যমে একটি স্থায়ী শান্তি চুক্তির পথ তৈরি হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) আন্টালিয়া কূটনীতি ফোরামে দেওয়া বক্তব্যে ফিদান বলেন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। তার ভাষায়, এই নীতি এখন আর আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই; বরং এটি বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও বড় ধরনের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ ধরনের নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া। কারণ, এসব কর্মকাণ্ড শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং বিশ্বজুড়েই অস্থিতিশীলতা বাড়িয়ে দিচ্ছে।
ফিদানের মতে, টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।