হৃদয়কে সাপোর্ট দিতে পারলে হতো: সাইফ

হৃদয়কে সাপোর্ট দিতে পারলে হতো: সাইফ
নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের করা ২৪৭ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়েছে ২২১ রানে। সাইফ হাসানের ৫৭ এবং মিডল অর্ডারে তাওহীদ হৃদয়ের ৫৫ ছাড়া কেউ পায়নি ফিফটি। লিটন দাস ফিরেছেন ৪৬ রানে।
৩৭ রানে শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ। আক্ষেপের সুরে বাংলাদেশি ওপেনার সাইফ হাসান বলেন, ‘অবশ্যই, এটা দৃশ্যমান ছিল। আমার মনে হয় উইকেটগুলো পড়াতেও অনেক প্রভাব পড়েছে। হৃদয় ছিল, যদি আমরা ব্যাটাররা ওকে আরেকটু সাপোর্ট দিতে পারতাম তাহলে হয়তো সহজ হতো।’
নিজের ৫৭ রান নিয়েও খুশি নন সাইফ। জানান ইনিংস বড় করার কথা, ‘প্রেশার না আসলে। প্রস্তুতি ম্যাচে আমি ভালো ফিল করছিলাম। ব্যাটিং খুব কমফোর্টেবল লাগছিল। ওরকম কোনো প্রেশার ছিল না। কিন্তু এখানে যদি আমি আরেকটু ক্যারি করতে পারতাম দলের জন্য অনেক হেল্পফুল হতো।’
শরিফুলের প্রশংসা করে সাইফ বলেন, ‘শরিফুল তো আপনারা দেখছেন অনেক ভালো বোলিং করেছে। ১০ ওভারে ৩০-এর কম রান দিয়েছে। আশা করি সে সামনে আরও ভালো করবে।’

যুদ্ধবিরতিতে লেবাননে স্বস্তি ফিরলেও শঙ্কা কাটেনি