শিরোনাম

হরমুজ প্রণালি খোলার খবরে হ্রাস পেলো তেলের দাম

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি খোলার খবরে হ্রাস পেলো তেলের দাম
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে মধ্যপ্রাচ্যে কয়েক সপ্তাহের উত্তেজনা ও অনিশ্চয়তার পর হরমুজ প্রণালি পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ইরান। এ ঘোষণার পরপরই বৈশ্বিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতি থেমে গিয়ে দ্রুত নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

এই খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ করেই প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে যায়।

যুদ্ধ পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছিল। যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে মারাত্মক চাপ তৈরি হয়। এই পরিস্থিতিতে তেলের দামও অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তবে প্রণালিটি আবার সচল হওয়ার সম্ভাবনায় বাজারে স্বস্তি ফিরে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, এই রুট পুনরায় চালু হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা তেলের মজুত বিক্রি শুরু করেছেন, যা দামের ওপর সরাসরি প্রভাব ফেলেছে।

আন্তর্জাতিক তেলের বাজারের প্রধান সূচক ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে।

বিশেষজ্ঞরা মতেন, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। ফলে এটি চালু থাকা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটি বৈশ্বিক মূল্যস্ফীতি কমাতেও সহায়ক ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমআর/