শিরোনাম

লোডশেডিংয়ের প্রতিবাদে মোমবাতি বিতরণ হাসনাতের

কুমিল্লা সংবাদদাতা
লোডশেডিংয়ের প্রতিবাদে মোমবাতি বিতরণ হাসনাতের

দেশে চলমান জ্বালানি সংকটজনিত বিদ্যুৎ বিপর্যয় ও লোডশেডিংয়ের প্রতিবাদে নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার দেবিদ্বারে মোমবাতি বিতরণ করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে মোমবাতি বিতরণ কর্মসূচির মাধ্যমে প্রতীকী প্রতিবাদ জানান তিনি।

হাসনাত আবদুল্লাহ সরকারের সমালোচনা করে বলেন, ‘সরকার স্বীকার করে না যে সরকারের অভাব আছে। সরকার সংসদে বলে কি আমার তেল আছে, বিদ্যুৎ আছে। এখন সরকার যেহেতু স্বীকার করে না, কিন্তু সারা দিন কারেন্ট থাকে না-আমরা এই কারণে একটা করে মোমবাতি দিতেছি।’

হাসনাত আবদুল্লাহকে পেয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, লোডশেডিংয়ের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধদের রাতে ঘরে ঘুমানো অসম্ভব হয়ে পড়ছে। নিয়মিত বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে এই সমস্যা থেকে পরিত্রাণ চেয়েছে দেবিদ্বারের জনগণ।

/টিই/