শিরোনাম

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

সিটিজেন ডেস্ক
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে আরেক দফা বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (২৮ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের তুলনায় আজ মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল ১১১ দশমিক ২২ ডলারে বিক্রি হচ্ছে, যা গতকাল সোমবারের চেয়ে ২ দশমিক ৯৯ ডলার এবং শতকরা হিসেবে ২ দশমিক ৭৬ শতাংশ বেশি।

অপরিশোধিত জ্বালানি তেলের অপর বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও বেড়েছে। মঙ্গলবার প্রতি ব্যারেল ডব্লিউটিআিই বিক্রি হচ্ছে ৯৮ দশমিক ৯১ ডলারে, যা আগের দিন সোমবারের তুলনায় ২ দশমিক ৫৪ ডলার এবং শতকরা হিসেবে ২ দশমকি ৬৪ শতাংশ বেশি।

তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে যাওয়াকে বাজারের জন্য ‘বিপদ সংকেত’ বলে মন্তব্য করেছেন জ্বালানি পণ্যের বাজার পর্যবেক্ষণ সংস্থা রাইস্ট্যাড এনার্জির হোর্হে লিওনের বিশ্লেষক হোর্হে লিওন।

তিনি বলেন, ‘ব্যারেল প্রতি ১১০ ডলারের বেশি তেলের দাম এমন একটি বাজারকে আমাদের সামনে প্রতিফলিত করে, যেখানে ভূ-রাজনৈতিক ঝুঁকি বার বার তেলের মূল্য নির্ধারণ করছে। এটা বাজারের জন্য ভালো সংকেত নয়।’

উল্লেখ্য, ইরান যুদ্ধের প্রভাবে গত দুই মাস ধরে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালে দাম কিছুটা কমে আসে। তবে হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা ও স্থায়ী শান্তিচুক্তি নিয়ে জটিলতা দেখা দিলে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।

সূত্র: রয়টার্স

/জেএইচ/