বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দরপতন

বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দরপতন
সিটিজেন ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। সোমবার (২৩ মার্চ) মাত্র এক দিনেই স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমে গেছে, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭২.৮৬ ডলারে দাঁড়িয়েছে। এটি টানা নবম দিনের মতো দরপতন।
জানা গেছে, গত এক সপ্তাহেই স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি কমেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে টানা সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতিতে মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে। এর ফলে সুদের হার বাড়ানোর সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। ফলে স্বর্ণের মতো বিনিয়োগের আকর্ষণ কিছুটা কমেছে।
তাদের মতে, সুদের হার বাড়ার সম্ভাবনা এবং ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে স্বর্ণের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।
বাজার বিশ্লেষকরা বলছেন, এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতনের কারণে বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে অর্থ তুলে নিচ্ছেন। ফলে স্বর্ণের দামে আরও চাপ তৈরি হয়েছে।
এদিকে, যুদ্ধের প্রভাব অন্য ধাতুর দামেও পড়েছে। স্পট রুপার দাম ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৬১ ডলারে নেমেছে। স্পট প্লাটিনামের দাম ২ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৮৬৬ দশমিক ৬৫ ডলারে, এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৩৯৭ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।