এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং

সিজেডএন ডেস্ক

বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন চিংফেং ঝাং। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সংস্থাটির অন্যতম বৃহৎ দেশভিত্তিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন চিংফেং ঝাং। এ সময় তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কৌশলগত নীতিসংলাপ এবং বাংলাদেশের জন্য এডিবির পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) প্রণয়নে নেতৃত্ব দেবেন।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ঝাং বলেন, বাংলাদেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সময়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের। গত কয়েক দশকে বাংলাদেশ স্থিতিশীলতা ও উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে।
তিনি আরও বলেন, এডিবি উদ্ভাবনী অর্থায়ন, জ্ঞানভিত্তিক সমাধান এবং বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের নেতৃত্বে প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সরকার ও উন্নয়ন সহযোগীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবির সদস্য পদ লাভ করে। বাংলাদেশে ২০২৬ সালের জুলাই পর্যন্ত এডিবির চলমান সরকারি ও বেসরকারি খাতের পোর্টফোলিওর পরিমাণ প্রায় ১২.৫ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশকে এডিবির অন্যতম বৃহৎ কান্ট্রি প্রোগ্রামে পরিণত করেছে।