শিরোনাম

জুলাইয়ে প্রবাসী আয় ২৮৬ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাইয়ে প্রবাসী আয় ২৮৬ কোটি ডলার
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে প্রায় ২৮৬ কোটি মার্কিন ডলার। বৈধ ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্সের এ পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা ধরে)।

রবিবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, মাসের শেষ দুই দিন অর্থাৎ ৩০ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে দেশে ১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

/এফআর/