শিরোনাম

৭ দিনের রিমান্ডে জগলুল পাশা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ দিনের রিমান্ডে জগলুল পাশা
আদালত প্রাঙ্গণে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে গুলশানের বাসভবনের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পেপার স্প্রে ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক (ইন্সপেক্টর) আনোয়ার হোসেন জগলুল পাশার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে, মঙ্গলবার (৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানিয়েছে, জগলুল পাশার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। এগুলোর মধ্যে আছে গুলশান থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’-সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলা।

এছাড়া, ২০১৩ সালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা একটি মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে।

/এসবি/